Type Here to Get Search Results !

তালিবান মুখপাত্রের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎকারের জের, প্রাণভয়ে দেশ ছাড়লেন মহিলা সাংবাদিক

তালিবান মুখপাত্রের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎকারের জের, প্রাণভয়ে দেশ ছাড়লেন মহিলা সাংবাদিক
 কাবুল দখলের পর থেকেই বিশ্ব আগের অন্ধকার যুগ ফিরে আসার আতঙ্কে বুঁদ। শরিয়ত আইনের কঠোর শৃঙ্খলে বাঁধা পড়ার আশঙ্কায় আতঙ্কে মহিলারা। এই সময়েই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি অন্য ছবি। আফগান সংবাদমাধ্যমের মহিলা সঞ্চালক Beheshta Arghand-কে সাক্ষাৎকার দিয়েছেন তালিবান মিডিয়া সেলের অন্যতম শীর্ষ আধিকারিক Mawlawi Abdulhaq Hemad। 

তারপরেই তালিবান ভাবমূর্তির অন্যছবি নিয়ে চর্চা শুরু হয়। অন্যদিকে, সাক্ষাৎকার নেওয়ার পরই দেশ ছাড়লেন সেই মহিলা সাংবাদিক। এই প্রথম কোনও তালিবান প্রতিনিধি, মহিলা সঞ্চালককে সাক্ষাৎকার দিয়েছেন। তার একদিন পরেই মামালা ইউসুফজাইয়ের ইন্টারভিউ নেন তিনি। কোনও আফগান চ্যানেলে সেই প্রথম সাক্ষাৎকার দেন মালালা। 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি দেশ ত্যাগ করেছি কারণ লাখ লাখ মানুষের মতো আমিও তালিবানকে ভয় পাই।'' Beheshta Arghand সাংবাদিক হিসেবে তার করিয়ারের শীর্ষে ছিলেন। নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এখন, তিনি আফগানিস্তান থেকে চলে এলেন - শুধুমাত্র   সাংবাদিক এবং সাধারণ আফগান মানুষদের তালিবানিদের অত্যাচারের কথা উল্লেখ করে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.