Type Here to Get Search Results !

আজীবন নির্বাসিত ভারতের 'প্রথম শ্বেতাঙ্গ ক্রিকেটার’, গুনতে হবে জরিমানাও


লর্ডসে দেখা মিলেছিল প্রথমবার। চলতি ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে লাঞ্চের বিরতির পর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নেমে পড়েন ড্যানিয়েল জার্ভিস, যিনি জার্ভো নামেই নিজের পরিচয় দেন। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে নেমে পড়লেও তড়িঘড়ি তাঁকে মাঠের বাইরে বার করে দেওয়া হয়। সেই ঘটনার পর পেশায় ইউটিউবার জার্ভিস নিজেকে ভারতের প্রথম শ্বেতাঙ্গ ক্রিকেটার আখ্যা দেন।

পরে সুযোগ বুঝে হেডিংলে টেস্টের তৃতীয় দিনেও একই কাণ্ড ঘটান জার্ভো। এবার ব্যাট হাতে মাঠে নামেন তিনি। রোহিত শর্মা আউট হওয়ার পরে কোহলি ব্যাট করতে নামার আগেই রীতিমতো প্যাডআপ করে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন জার্ভিস।

একাধিকবার মাঠে নেমে খেলায় বিপত্তি সৃষ্টি করা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া জার্ভিসকে অবশ্য আর কখনও হেডিংলেতে দেখা যাবে না। কারণ, তাঁকে আজীবন নির্বাসিত করার কথা জানিয়েছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। নিরাপত্তবিধি ভঙ্গ করার জন্য তাঁকে লিডসের গ্যালারিতে আর কখনও ঢুকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইয়র্কশায়ার ক্রিকেট। সেই সঙ্গে তাঁকে আর্থিক জরিমানাও করার কথা জানানো হয়েছে কাউন্টি ক্লাবের তরফে।

ইয়র্কশায়ার ক্রিকেটের মুখপাত্র এপ্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘হ্যাঁ, ড্যানিয়েল জার্ভিসকে হেডিংলে থেকে সারা জীবনের জন্য নির্বাসিত করা হবে। সঙ্গে আর্থিক জরিমানাও করা হবে।’

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.