#চণ্ডীগড়: পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi is the new Punhab CM)৷ শিখ দলিত সম্প্রদায়ের একজন প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী করে বড় চমক দিল কংগ্রেস (Congress)৷ কারণ ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amrinder Singh) পদত্যাগের পর সম্ভাব্য মুখ্যমন্ত্রী (Punjab New Chief Minister)হিসেবে যাঁরা ফেভারিট ছিলেন, তাঁদের মধ্যে নাম ছিল না চান্নির (Charanjit Singh Channi)৷ অমরিন্দর সিং সরকারে কারিগরি শিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন চান্নি৷
পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী (Punjab New Chief Minister) কে হবেন তা নিয়ে দিনভর জল্পনা চলছিল৷ আলোচনায় বসেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধিও৷ সন্ধেবেলা পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা হরিশ রাওয়াত ট্যুইট করে চান্নির (Charanjit Singh Channi) নাম মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন৷
পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘক্ষণ সুখজিন্দর সিং রানধাওয়ার এগিয়ে ছিলেন৷ কিন্তু আগামী বছর পঞ্জাবে নির্বাচন৷ তার আগে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এমন কাউকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল, দলের ভিতরে যাঁকে নিয়ে খুব বেশি অসন্তোষ তৈরি হবে না৷ আর এই অঙ্কেই শেষ মুহূর্তে বাজিমাত করেন চান্নি৷ তবে চান্নি মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন রানধাওয়া৷ তিনি বলেন, 'কংগ্রেস হাইকম্যান্ডের নেতৃত্বে আমি খুশি৷ চান্নি আমার ভাইয়ের মতো৷'
মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই রাজ ভবনে পৌঁছেছেন চান্নি৷ রাজ ভবনে পৌঁছেছেন পঞ্জাবের কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুও৷
শনিবার আচমকাই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ গত কয়েকমাস ধরে নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে অমরিন্দর সিংয়ের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল৷ সূত্রের খবর, শেষ পর্যন্ত শনিবার পঞ্জাবের প্রায় পঞ্চাশ জন কংগ্রেস বিধায়ক সনিয়া গান্ধিকে চিঠি দিয়ে অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আর্জি জানান৷ এর পরই সনিয়াকে চিঠি দেন অমরিন্দরও৷ ক্ষোভের সঙ্গে তিনি সংবাদমাধ্যমে জানান, কংগ্রেস নেতৃত্ব একাধিকবার তাঁর অপমান করেছে৷
অমরিন্দর সিং নিজে ইস্তফা দিলেও সিধুকে যে কোনওভাবেই মুখ্যমন্ত্রী পদে মেনে নেবেন না, তাও স্পষ্ট করে দেন৷ অমরিন্দর সিধুকে 'অযোগ্য' বলেও কটাক্ষ করেন৷ এমন কি, মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর তিনি আর কংগ্রেসে থাকবেন কি না, তাও স্পষ্ট করেননি ক্যাপ্টেন৷ যা বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবে কংগ্রেসের কাছে নতুন মাথাব্যথার কারণ৷