Type Here to Get Search Results !

দীর্ঘদিনের লড়াইয়ে হার, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিনের লড়াইয়ে হার, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

 দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও জীবনের পথে ফেরা হল না। রবিবার সকালে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pandey)। সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) টুইট করে দুঃসংবাদটি জানিয়েছেন। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই সাধন পাণ্ডের শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিন্তিত হয়ে পড়েছিলেন চিকিৎসকরাও। মেয়ে শ্রেয়া শনিবারই সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছিলেন। শেষমেশ রবিবার সকালে হাসপাতালেই জীবনাবসান হয় তাঁর। বয়স হয়েছিল ৭১ বছর।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.