Type Here to Get Search Results !

বাংলাদেশে ‘বাঁদর’ বলে অপমান! কলকাতায় কাজ খুঁজতে আসছেন হিরো আলম

বাংলাদেশে ‘বাঁদর’ বলে অপমান! কলকাতায় কাজ খুঁজতে আসছেন হিরো আলম


 বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজের পাট চুকিয়ে দিলেন হিরো আলম (hero alom)। আশরাফুল আলম তাঁর আসল নাম হলেও হিরো আলম নামেই বেশি জনপ্রিয় তিনি। তাঁর অভিনয়, নাচ বা গান নিয়ে ট্রোল অবশ‍্য কম হয় না। কিন্তু তা সত্ত্বেও জনপ্রিয়তার দিক দিয়ে বেশ পরিচিত নাম হিরো আলম। সম্প্রতি তিনি ঘোষনা করেছেন এবার থেকে কলকাতায় কাজ করবেন।

সদ‍্য সোশ‍্যাল মিডিয়া লাইভে এসে কেঁদে ভাসিয়েছিলেন হিরো আলম। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এফডিসির বিরুদ্ধে অপমান করার অভিযোগ তুলেছেন হিরো আলম। তাঁর অভিযোগ, ফিল্ম ইন্ডাস্ট্রি বারংবার তাঁকে অপমান করে চলেছে। যতবারই এফডিসিতে গিয়েছেন ততবারই অপমানিত হয়ে ফিরতে হয়েছে তাঁকে। তাই আর কোনোদিন তিনি যাবেন না এফডিসিতে। হিরো আলমের অভিযোগ, তাঁকে নাকি ‘বাঁদর’ বলে অপমান করা হয়েছে।

বিশেষ করে পরিচালক শাহিন সুমন তাঁকে তীব্র অপমান করেছেন। তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এফডিসি থেকে। তিনি পাঁচটা ছবি করেছেন। কিন্তু এই অপমানের পর আর তিনি অভিনয় করবেন না বলেই জানিয়েছেন হিরো আলম।

এবার হিরো আলম সোশ‍্যাল মিডিয়ায় স্ট‍্যাটাস দিয়ে জানালেন, এখন থেকে আর বাংলাদেশে না। কলকাতায় কাজ ও প্রযোজনা করবেন তিনি। বাংলাদেশি সংবাদ মাধ‍্যমকে হিরো আলম জানিয়েছেন, তিনি কাজ ছাড়া থাকতে পারবেন না। অথচ বাংলাদেশে কিছু মানুষ তাঁকে কাজ করতে দিচ্ছেন না। তাই এখন থেকে তিনি কলকাতাতে কাজ করবেন।

মাঝে মধ‍্যেই নিজের অদ্ভূত ক্রিয়াকলাপের জেরে চর্চায় উঠে আসেন হিরো আলম। মাস কয়েক আগে নেটদুনিয়ায় ভাইরাল সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিথে’ গেয়ে শোনান হিরো আলম। তাঁর অদ্ভূত উচ্চারণ ও বেসুরো গায়কীর দৌলতে ভাইরাল হয়েছিল সে গান।

এমনকি ‘কাঁচা বাদাম’ এর হিন্দি ভার্সনও বের করেছিলেন হিরো আলম। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে প্রচুর আবেদন আসছিল এই গানটি নিয়ে। তাই বিনোদন দেওয়ার জন‍্য একটু অন‍্য রকম ভাবে গানটি গাওয়ার চেষ্টা করেছেন হিরো আলম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.