Type Here to Get Search Results !

ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে অশ্লীল নাচ, নেটিজেনদের কটাক্ষের শিকার উর্ফি, রইল ভিডিও

ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে অশ্লীল নাচ, নেটিজেনদের কটাক্ষের শিকার উর্ফি, রইল ভিডিও

বিগবস ওটিটির মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী উরফি জাভেদ। লোকের কথায় কান না দিয়ে যখন যেমন ইচ্ছা নিজের পছন্দের পোশাক পরে বারবার বিতর্কে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। বিতর্ক যেন অভিনেত্রীকে পিছন ছাড়তে চায় না। অবশ্য অভিনেত্রী খোলামেলা পোশাক পরেই লাইমলাইটে থাকতে চান। এই জন্য নেট দুনিয়ায় তাঁকে নিয়ে সবসময় বিতর্ক চলতেই থাকে।
সম্প্রতি বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি নেটমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সবাইই এই গানটিতে মজে রয়েছেন, বানাচ্ছেন একের পর এক রিল ভিডিও। এই গানের জনপ্রিয়তা শুধু দেশেই নয়, ছড়িয়ে পড়েছে বিদেশেও। ‘কাঁচা বাদাম’ যখন ট্রেন্ডিং, তখন অভিনেত্রী উরফি জাভেদ কেন পিছনে পড়ে থাকেন! তিনিও আজ তাঁর ইনস্টাপেজে ‘কাঁচা বাদাম’ গানটির রিল ভিডিও শেয়ার করেন। যা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।


অভিনেত্রীর শেয়ার করা এই রিল ভিডিওর ভিউয়ার্স এর সংখ্যা হু হু করে বাড়ছে। তবে তাঁর নাচের ভঙ্গিমার জন্য এই ভিডিও ভিউ যতটা বাড়ছে, তার থেকে বেশি ভিউ বাড়ছে তাঁর অদ্ভুত পোশাকের জন্য। এর আগে অভিনেত্রী জানিয়েছেন পুনম পান্ডের মতো তিনিও তাঁর শরীরে কোন অন্তর্বাস রাখতে পছন্দ করেন না। সম্প্রতি শেয়ার করা এই ভিডিওতে দেখা যায় নীল রঙের জিন্স এর সাথে তিনি কালো রংয়ের একটি ব্রালেট টপ হিসাবে পরেছেন। টপের পিছন অংশ পুরোটাই উন্মুক্ত এবং সামনে কোন রকমে অভিনেত্রী দুই বক্ষকে এক টুকরো কাপড় দিয়ে ঢেকে রেখেছেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর উর্ধাঙ্গে নামমাত্র পোশাক রয়েছে। এই পোশাকে তিনি ‘কাঁচা বাদাম’ গানের সাথে উদ্দাম নৃত্যরত। ইতিমধ্যে তাঁর কমেন্ট বক্স এ আসছে বিভিন্ন রকম কমেন্ট। একদল নেটিজেন প্রশংসায় ভরিয়ে তুলেছে কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন, সুপার হট লাগছে তাঁকে। তবে অনেকে এই অভিনেত্রীকে ঘিরে তির্যক মন্তব্য করতেও ছাড়েননি। অনেকেই মন্তব্য করেছেন ‘বেকার ডান্স’ অথবা ‘আগে শিখে আসুন কেমন পোশাক পরতে হয়’ এই ধরনের মন্তব্য। আপাতত এই সমস্ত নেগেটিভ মন্তব্যকে মাথায় না রেখে কাঁচা বাদামে মজেছেন অভিনেত্রী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.