Type Here to Get Search Results !

50 বিঘা পোস্ত জমি পোড়াল আবগারি দফতর যার বাজারমূল্য 2কোটি টাকা

50 বিঘা পোস্ত জমি পোড়াল আবগারি দফতর যার বাজারমূল্য 2কোটি টাকা


 আবগারি দফতরের বিনা অনুমতিতে বিঘার পর বিঘা জমিতে হচ্ছিল পোস্ত চাষ (Excise Department burns poppy seeds at Nayagram) । গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে প্রায় 50 বিঘা বেআইনি পোস্ত চাষ নষ্ট করল আবগারি দফতর, যার বর্তমান বাজারমূল্য প্রায় 2 কোটি টাকা । ঘটনাটি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম গ্রাম পঞ্চয়েতের নিচু কমলাপুর গ্রামের ঘটনা ।

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রাম ব্লকের কোনও জায়গায় বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে এই খবর এসেছিল আবগারি দফতরের কাছে । তারপরেই পোস্তর জমির সন্ধানে লেগে পড়ে আবগারি দফতরের কর্মীরা । এদিন পোস্তর জমির খরব পেয়ে নয়াগ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে পোস্তর জমিতে হানা দেয় আবগারি দফতর । অভিযানের নেতৃত্বে ছিলেন আবগারি দফতরের সুপার অনির্বাণ সান্যাল । নিচু কমলাপুর গ্রামে পৌঁছে হতবাক হয়ে যান ৷ দেখেন বিঘার পর বিঘা জমিতে পোস্তর চাষ হচ্ছে । কোথাও ফুটে রয়েছে পোস্তর ফুল, কোথাও বা পোস্তর ফল । লাঠি হাতে পোস্ত গাছ ভাঙতে নেমে পড়েন আবগারি দফতরের সুপার অনির্বাণ সান্যাল ।

নয়াগ্রাম থানার পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা পোস্ত গাছ ভেঙে ফেলার পর জমিতেই পুড়িয়ে দেয় পোস্তর গাছগুলিকে । আবগারি দফতরের সুপার অনির্বাণ সান্যাল বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিচু কমলাপুর গ্রামে অভিযান চালানো হয় । অভিযানের প্রায় 50 বিঘার উপরে পোস্ত চাষের জমি নষ্ট করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা । ইতিমধ্যেই 16টি প্লটের মালিকানা চিহ্নিত করা হয়েছে । তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.