Type Here to Get Search Results !

Kabul: বন্দুক-গুলিতে উৎসবে মাতল Taliban, বহু সাধারণ মানুষের মৃত্যু

 বন্দুক-গুলিতে উৎসবে মাতল Taliban, বহু সাধারণ মানুষের মৃত্যু

 পঞ্জশির (Panjshir) উপত্যকার দখল নিয়ে আফগানিস্তানজুড়ে বিজয়োল্লাস শুরু করে তালিবান (Taliban)। কোথাও গুলি-বন্দুকে উল্লাসে মেতে ওঠে। কোথাও আকাশ ভরে ওঠে আতসবাজির রোশনাইতে। এই অবস্থায় আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, তালিবানদের ছোড়া গুলিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কয়েকজন।

জানা গিয়েছে, পঞ্জশির দখলে নেওয়ার পর কাবুলে বিজয় উৎসব পালন করে তালিবরা। সেই সময়ই তাদের ছোড়া গুলিতে মারা যান অনেকে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুরাও রয়েছে। ১৫ অগাস্ট কাবুল দখলের পর, ধীরে ধীরে আফগানিস্তান (Afghanistan) দখল করতে পারলেও পঞ্জশিরে (Panjshir) আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান (Taliban)।

দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই করছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ (Former Vice President Amrullah Saleh), আহমেদ মাসুদ ও তাঁদের দলবল। পঞ্জশির প্রদেশে তালিবানদের সঙ্গে যুদ্ধ করছে নর্দান অ্যালায়েন্স। সেই পঞ্জশির তাদের দখলে এসেছে বলে শুক্রবার দাবি করেছে তালিবান (Taliban)।

সূত্রের খবর, তাজিকিস্তানে পালিয়ে গিয়েছেন সালেহ। নর্দান অ্যালায়েন্স টুইট করেছে,'কাবুলে কি টানছেন? পাকিস্তানের প্রভুদের খুশি করতে আমাদের আলো, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে মিথ্যা প্রচার চালাচ্ছেন। কান্দাহার মাদক টানা বন্ধ করার পরামর্শ দিচ্ছি।' 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.