Type Here to Get Search Results !

প্রতিবেশীর চিৎকারে কাঁপে বাড়ির আসবাব, রাতে জেগে বসে থাকতে হয়, অভিযোগ মহিলার

প্রতিবেশীর চিৎকারে কাঁপে বাড়ির আসবাব, রাতে জেগে বসে থাকতে হয়, অভিযোগ মহিলার
প্রতিবেশীর চিৎকারে বিরক্ত তিনি। দিন-রাত যৌনতায় মত্ত থাকে প্রতিবেশী যুগল। আর তাঁদের শীৎকারের শব্দে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। মধ্য রাতে নাকি আঁতকে ওঠেন তিনি। শব্দের দাপটে নাকি কাঁপতে থাকে তাঁর বাড়ির আসবাব! তাই নিয়ে ইংল্যান্ডের একটি ওয়েবসাইটে বিস্তারিত অভিজ্ঞতার বিবরণ দিলেন এক ব্রিটিশ মহিলা।

ওই যুগলের মহিলা সঙ্গীটিকে নিয়ে তাঁর অভিযোগ। মধ্যরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যায়, অভিযোগ মহিলার। তিনি আর তাঁর স্বামী নাকি জেগে বসে থাকেন দীর্ঘ ক্ষণ। অভিযোগকারী মহিলা আরও জানিয়েছেন, যৌনতায় মত্ত ওই যুগলের একটি তিন বছরের সন্তানও আছে। মা-বাবার কাণ্ডে নাকি মাঝ রাতে ঘুম ভেঙে যায় সেই শিশুরও। সেও তখন সমান তালে চিৎকার করতে শুরু করে। সব মিলিয়ে বিরক্ত মহিলা ওয়েবসাইটেই ক্ষোভ প্রকাশ করেছেন।

কয়েক মাস আগে অনেক সাধ করে শহর থেকে একটু দূরে, নিরিবিলিতে এই বাড়িটি কিনেছিলেন অভিযোগকারী। সুন্দর করে সাজিয়েছিলেন নিজের বাড়ি। কিন্তু কয়েক সপ্তাহ আগে সেই বাড়ির পাশের বাড়িতে ওই যুগল তাঁদের সন্তানকে নিয়ে এসে ওঠেন। তার পর থেকেই শুরু হয় ‘শব্দের দাপট’। প্রথমে ওই মহিলা ভেবেছিলেন, তিনি ভদ্রতার খাতিরে এই নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না। কিন্তু তাতে লাভ হয়নি। তাই বাধ্য হয়ে পোস্ট করেছেন ওয়েবসাইটে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.