Type Here to Get Search Results !

India vs England:50 বছর পর ইতিহাস গড়লো ভারত বিধ্বংসী উমেশ, অশ্বিন বিতর্ক পিছনে ফেলে ওভাল টেস্টে দুরন্ত জয় কোহলিদের

50 বছর পর ইতিহাস গড়লো ভারত বিধ্বংসী উমেশ, অশ্বিন বিতর্ক পিছনে ফেলে ওভাল টেস্টে দুরন্ত জয় কোহলিদের

 তৃতীয় টেস্টে মুখ থুবড়ে পড়ার পরই ভারতীয় দল নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। যে সমালোচনা আরও তীব্র হয় ওভাল টেস্টে বল গড়ানোর পর। কেন আর অশ্বিনকে এখনও বসিয়ে রাখা হচ্ছে? কেন ওভালের মতো উইকেটে তাঁকে নেওয়ার কথা ভাবলেন না ক্যাপ্টেন কোহলি। এমনকী, প্রথম ইনিংসে ভারতীয় দলের দুর্দশা দেখে নিন্দুকরা এ কথাও বলেছিলেন, এই টেস্ট হারলে, তার অন্যতম কারণ হবে অশ্বিনকে প্রথম একাদশে না রাখা। তবে বিরাট কোহলিরা সব প্রশ্ন, সব সমালোচনার জবাব দিয়ে দিলেন রুটবাহিনীকে হারিয়ে।

প্রথম ইনিংসের পর ফের যেন ভারতীয় শিবিরে তৃতীয় টেস্টের স্মৃতি উসকে গিয়েছিল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আরও একবার মুখ পুড়ত টিম ইন্ডিয়ার। কিন্তু দ্বিতীয় ইনিংসে দারুণভাবে দাঁড়ায় তারা। রোহিত শর্মার অনবদ্য ব্যাটিং দিয়ে শুরুটা হয়েছিল। ধীরে ধীরে পূজারা, কোহলি, শার্দূলরা ভিত মজবুত করেন। ওভাল টেস্টে দুই ইনিংস মিলিয়ে একাই ছ’টি উইকেট তুলে নেন উমেশ যাদব। 

ভারত (প্রথম ইনিংস): ১৯১/১০ (শার্দূল ৫৭, বিরাট ৫০, ক্রিস ওকস ৪/৫৫, রবিনসন ৩/৩৮)
ইংল্যান্ড (প্রথম ইনিংস): ২৯০/১০ (পোপ-৮১, ওকস-৫০, উমেশ ৩/৭৬)
ভারত (দ্বিতীয় ইনিংস): ৪৬৬/১০ (রোহিত-১২৭, পূজারা-৬১, শার্দূল-৬০, ওকস ৩/৮৩ )
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ২১০/১০ (বার্নস-৫০, হামিদ-৬৩, উমেশ- ৩/৬০)
ভারত জয়ী ১৫৭ রানে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.