সোশ্যাল সাইটে রাজের পাশাপাশি শিল্পার দিকেও আঙুল তুলেছিলেন নেটিজেনরা। রাজের গ্রেফতারির পরেই লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শিল্পা। ঐ সময়েই মুক্তি পেয়েছিল শিল্পার ছবি হাঙ্গামা টু। ছবির প্রচারে দেখা যায়নি অভিনেত্রীকে। পাশাপাশি সুপার ডান্সার চাপ্টার ফোরের বিচারকের আসন থেকেও সরে গিয়েছিলেন তিনি। সব মিলিয়ে রাজের গ্রেফতারি বেশ প্রভাব ফেলে শিল্পার পেশাগত জীবনে। তবে শুধু পেশাই নয়, ব্যক্তিগত জীবনেও ভেঙে পড়েছেন শিল্পা, এমনটাই খবর।
সম্প্রতি তাঁর এক বন্ধু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে রাজের ঘটনায় শিল্পা বিস্মিত ও আহত। রাজের ব্যাপারে নাকি কোনও কিছুই জানতেন না তিনি। কিন্তু সবটা জানার পর তিনি আর রাজের বাড়িতে থাকতে চান না। এমনকি তাঁর সন্তানদেরও রাজের থেকে দূরে রাখতে চান। শিল্পার বন্ধু তাঁদের সেপারেশনের কথা জানালেও এ ব্যাপারে এখনও মুখ খোলেননি শিল্পা শেঠি।