Type Here to Get Search Results !

চলতি প্যারালিম্পিকে ইতিহাস, প্রথম পদক জয় ভারতের ভবিনাবেনের

চলতি প্যারালিম্পিকে ইতিহাস, প্রথম পদক জয় ভারতের ভবিনাবেনের

সোনা জয়ের অপেক্ষার অবসান শেষ। চলতি প্যারালিম্পিক্সে রুপো পেলেন ভারতীয় টেবিল টেনিস তারকা ভবিনাবেন প্যাটেল। আর সেই সঙ্গেই তৈরি হল নয়া ইতিহাস। তাঁর হাত ধরেই চলতি গেমসে প্রথম পদক এল ভারতের ঘরে। পাশাপাশি প্রথম মহিলা প্যাডলার হিসেবে রুপো জয়ের নজির গড়লেন তিনি।

সুপার সানডের মেগা ফাইনালে চিনা প্রতিপক্ষকে হারিয়ে সোনা কি জিততে পারবেন প্যাটেল? সেদিকেই নজর ছিল গোটা দেশের। টেবিল টেনিসের ক্লাস ৪ ইভেন্টের মহিলা সিঙ্গলসের চূড়ান্ত লড়াইয়ে চিনের ঝউ ইংয়ের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গেই শুরুটা করেছিলেন ভারতীয় তারকা। কিন্তু প্রতিপক্ষের আক্রমণাত্মক ভঙ্গির সামনে ধোপে টিকতে পারেননি। তাঁর পারফরম্যান্সের ঝাঁঝেই স্বপ্নভঙ্গ হয়। প্যারালিম্পিকে প্রথমবারের জন্য অংশ নেওয়া প্যাটেলকে এক ইঞ্চিও জমি ছাড়েননি ঝউ ইং। ৩-০ স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে সোনা জিতে নেন তিনি। ইংয়ের পক্ষে ম্যাচের ফল ১১-৭, ১১-৫, ১১-৬। তবে ততক্ষণে ইতিহাস গড়া হয়ে গিয়েছে প্যাটেলের। টোকিও অলিম্পিকে যেমন ভারোত্তোলক মীরাবাঈ চানুর হাত ধরেই প্রথম পদকটি পেয়েছিল ভারত, ঠিক সেভাবেই প্যারালিম্পিকেও রুপো জিতে নয়া মাইলস্টোন তৈরি করে দিলেন গুজরাটের টেবিল টেনিস খেলোয়াড়।

রয়লো সেই ভিডিও


https://twitter.com/i/status/1431808646665543680
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.