Type Here to Get Search Results !

বলিউডে সিনেমা করতে যে শর্ত দিয়েছেন আল্লু অর্জুন

বলিউডে সিনেমা করতে যে শর্ত দিয়েছেন আল্লু অর্জুন

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তবে শুধু দক্ষিণীই নয়, অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন বলিউড ছাপিয়ে সারা বিশ্বে। তাছাড়া বাংলাদেশেও আল্লু অর্জুন ব্যাপক জনপ্রিয়।

কিছুদিন আগে মুক্তি পায় আল্লু অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর থেকে সিনেমা হলগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। এই করোনাকালেও যেন প্রাণ ফিরে পেয়েছে সিনেমা হলগুলো। আল্লু অভিনীত এই সিনেমা টক্কর দিচ্ছে বলিউড সিনেমাগুলোকেও।

এবার আল্লু ভক্তদের জন্যে সুখবর হলো আল্লু অর্জুন কাজ করবেন বলিউড ইন্ডাস্ট্রিতে। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আল্লু জানান, হিন্দি সিনেমা করার প্রস্তাব পেয়েছিলেন তিনি তবে গল্প ভালো না লাগায় কাজ করেননি। তবে খুব দ্রুতই তাকে দেখা যাবে বলিউডে। নিজের পছন্দসই বেশকিছু ভালো প্রজেক্ট পেয়েছেন তিনি, যা দিয়ে বলিউডে পা রাখবেন আল্লু।


এ বিষয়ে আল্লু বলেন, ‘ নতুন একটি জগতে কাজ করতে গেলে অনেক সাহসের প্রয়োজন। ঝুঁকিও থাকবে, তবে দর্শকদের ভালোবাসা থাকলে সবই জয় করা যায়।’ আল্লু আরও জানান, হিন্দি সিনেমাতে নিজেকে তুলে ধরতে চান। তবে এ বিষয়ে আল্লুর কিছু শর্ত দিয়েছেন। তা হলো, ‘নায়কের চরিত্রে শুধু আমিই থাকব। দ্বিতীয় কোনো বড় তারকা থাকবে না। আর তা থাকা উচিতও নয়। এটি সিনেমার নির্মাতারাও ভালো করে জানেন।

এদিকে ১৫০ কোটি দিয়ে নির্মিত ‘পুষ্পা: দ্য রাইজ’ ইতোমধ্যে ৩০০ কোটির মাইলফলকে প্রবেশ করেছে। ‘পুষ্পা: দ্য রাইজ’ ২০২১ সালের একটি ভারতীয় তেলেগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন সুকুমার। এতে মুখ্য চরিত্রে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফজিল, প্রকাশ রাজ ও জগপতি বাবু অভিনয় করেছেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.