Type Here to Get Search Results !

Rohit Sharma ODI Captain: একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, কোহলি শুধু টেস্টে

Rohit Sharma ODI Captain: একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, কোহলি শুধু টেস্টে



Rohit Sharma Team India ODI Captain: টি-২০ ও একদিনের ক্রিকেটে এবার ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

#মুম্বই: যেমনটা ভাবা হয়েছিল, ঠিক সেটাই হল। গত কয়েক মাস ধরেই জল্পনা ছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা। এদিন বিসিসিআই সরকারিভাবে ঘোষণা করল। ফলে এবার শুধুমাত্র টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।

টি-২০ বিশ্বকাপ শেষেই ছোট ফরম্যাটের ক্রিকেটে ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে রোহিত ছাড়া আর কাউকে ভাবেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে এবার টি-২০ ও একদিনের ক্রিকেটে ভারতীয় দলের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা।

হিটম্যানের অবশ্য একদিনের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ইতিমধ্যে দশটি একদিনের ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে রোহিত শর্মা। এর আগে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে এশিয়া কাপ জিতিয়েছেন তিনি। তখন থেকেই একদল সমর্থক রোহিত শর্মাকে ভারতীয় দলের ক্যাপ্টেন করার দাবি তুলেছিলেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.