Type Here to Get Search Results !

ফোনে পরকীয়ায় 'বাধা' দুধের শিশু, স্তন্যপানের সময়ই বালিশ চাপা দিয়ে 'মারল' মা

ফোনে পরকীয়ায় 'বাধা' দুধের শিশু, স্তন্যপানের সময়ই বালিশ চাপা দিয়ে 'মারল' মা


 প্রতিবেশীর সঙ্গে পরকীয়ার জেরেই মায়ের হাতে 'খুন' ২ বছরের শিশুকন্যা। পিংলায় শিশুমৃত্যুর ঘটনায় রহস্যের কিনারা হল মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। খুনের ঘটনায় আটক করা হয়েছে মা ও প্রেমিককে।

শনিবার দুপুর থেকে গল্প সাজিয়ে চলেছিল মা। শেষ অবধি পুলিস ও প্রতিবেশীদের চাপে সত্য সামনে এল। মায়ের সাজানো গল্প ফাঁস হয়ে গেল। লেপে চাপা পড়ে নয়, মা-ই বালিশ চাপা দিয়ে 'খুন' করেছে ২ বছরের মেয়েকে। জানা গিয়েছে, ওই শিশুকন্যাকে স্তন্যপান করানোর সময় প্রেমিক দেবাশিস মন্ডলের সঙ্গে ফোনে প্রেমালাপ করছিল মা পূজা জানা। সেইসময় ওই শিশুকন্যার জন্য প্রেমালাপের মাঝখানে 'বাধা' পায় সে। অভিযোগ, 'বাধা' পেয়েই রেগে গিয়ে বালিশ চাপা দিয়ে ২ বছরের সন্তানকে খুন করে পূজা।

প্রসঙ্গত, শনিবার দুপুরে পিংলা থানার বাখনাবাড় গ্রাম পঞ্চায়েতের উত্তরবাড় গ্রামে ২ বছরের শিশুকন্যা দীপ্তি জানার মৃত্যু হয়। মা পূজা জানা দাবি করে যে, লেপে জড়িয়ে গিয়ে মৃত্যু হয়েছে মেয়ের। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হয়। সত্যি ঘটনাটা কী? তা জানার জন্য প্রতিবেশীরা চাপ দিতেই বদলে যায় পূজার বয়ান। তখন অভিযুক্ত পূজা জানা জানায় যে, সে-ই বালিশ চাপা দিয়েছিল একরত্তি মেয়েকে। এরপরই পুলিসি জেরায় উঠে আসে আসল ঘটনা। জানা যায়, প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে পূজার। আর সেই প্রেমিকের সঙ্গে ফোনালাপে 'বাধা' পেয়েই ওই শিশুকন্যাকে মা পূজা জানা 'খুন' করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।

জানা গিয়েছে, বছর তিনেক আগে দেবাশিস জানার সঙ্গে বিয়ে হয় পূজার। দম্পতির একমাত্র সন্তান ছিল ২ বছরের মেয়ে দীপ্তি। স্বামী দেবাশিস জানা কর্মসূত্রে আন্দামানে থাকেন। স্বামীর অনুপস্থিতিতেই প্রতিবেশী দেবাশিস মন্ডলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূ পূজা জানার। অভিযুক্ত পূজার বোন জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে কথা বলার জন্য নিজের গয়না বিক্রি করে ফোন কিনেছিল দিদি। প্রেমিক দেবাশিসও দিদিকে মাঝেমধ্যে টাকা দিত।

যে সময় অভিযুক্ত মা পূজা জানা এই ঘটনাটি ঘটায়, তখন বাড়িতে কেউ ছিলেন না। দেবাশিস জানার বাবা অর্থাৎ পূজার শ্বশুর রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার সময় তিনি কাজে অন্যত্র গিয়েছিলেন। অন্যদিকে, দেবাশিসের মা অর্থাৎ পূজার শাশুড়ি বাড়ির সামান্য দূরে ছাগল চরাতে গিয়েছিলেন। এরমধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি। এরপর প্রতিবেশীরাই প্রেমিক দেবাশিস মন্ডলকে ধরে আনে। মা পূজা জানা ও প্রেমিক দেবাশিস মন্ডল, দুজনকেই মারধর করে উত্তেজিত জনতা। পরে পুলিস এসে দুজনকেই আটক করে নিয়ে যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.