Type Here to Get Search Results !

মারা যাওয়ার পরেও শান্তি নেই সিদ্ধার্থের! মিডিয়ার বাড়াবাড়ি দেখে চরম সিদ্ধান্ত নিলেন পূজা ব্যানার্জী

মারা যাওয়ার পরেও শান্তি নেই সিদ্ধার্থের! মিডিয়ার বাড়াবাড়ি দেখে চরম সিদ্ধান্ত নিলেন পূজা ব্যানার্জী

গত বৃহস্পতিবারে সকলকে ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অভিনেতা সিদ্ধর্থ শুক্লা (Siddharth Shukla)। তার মৃত্যুকে ঘিরে একাধিক মিডিয়ার কভারেজ যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এই অভিনেতার মৃত্যুর সংবাদ আরো একবার উস্কে দিয়ে গেছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুকে। এত কম বয়সে হার্ট আটাক হয়ে মারা যাওয়ার ঘটনা বলিউড থেকে টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নামিয়ে এনেছে। এরইমধ্যে মিডিয়ার লাইভ কভারেজ নিয়ে রীতিমতো ধস্তাধস্তি চোখে পড়ছে।

ময়নাতদন্তের রিপোর্টে অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর কারণ লেখা হয়েছিল আত্মহত্যা কিন্তু সিদ্ধা শুক্লার মৃত্যুর কারণ সেখানে উল্লেখিত রয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু তার পরিবার তথা তার প্রেমিকা শাহনাজ গিল (Shehnaz Gill) এর জীবনের অন্ধকার ডেকে এনেছে। ভাষা হারিয়েছেন প্রত্যেকেই। যে শাহনাজ গিল সব সময় হাসিখুশি অবস্থায় থাকতেন তাকে দেখে নেট মাধ্যমের প্রত্যেকেই রীতিমতো আঁতকে উঠেছেন। কেঁদে কেঁদে তার অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে।
এই শোকবিহ্বল অবস্থায় মুক্তি নেই মিডিয়ার ক্যামেরার হাত থেকে। ভাইরাল হওয়া ভিডিও গুলিতে দেখা যাচ্ছে মিডিয়াগুলি লাইভ কভারেজ এর নাম রীতিমতো ধস্তাধস্তি ধাক্কাধাক্কি শুরু করেছেন। অভিনেতা ‘সিদ্ধার্থের মরেও শান্তি নেই’ এমন এক পরিস্থিতি হয়ে উঠেছে তার পরিবারের কাছে। কাল শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। শ্মশানে উপস্থিত সিদ্ধার্থের মা এবং প্রেমিকাকে যেভাবে গাড়ি থেকে নামার পর এই থেকে ধরা হয়েছে তা হাজার হাজার মানুষের চোখে অমানবিক আচরণ বলে মনে হয়েছে। এই অমানবিক আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন বাঙালি বলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)।
বারবার সংবাদমাধ্যমের এমন অমানবিক আচরণ দেখে ভিশন বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। তিনি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বলেন চোখের সামনে এসব অমানবিক আচরণ দৃশ্য দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারছেন না। তাই আপাতত তিনি কিছুদিনের জন্য সাময়িক বিরতি নিচ্ছেন সামাজিক মাধ্যম থেকে। এর পাশাপাশি তাঁর আরও বক্তব্য সেলিব্রিটি হওয়ায় তিনি কোন জনগণের সম্পত্তি নন।তাই মিডিয়ার কাছে তিনি হাতজোড় করে অনুরোধ করেছেন যদি তার মৃত্যু হয় তার পরিবার পরিজনকে যেন এইভাবে হেনস্থা না করা হয়। এরই সাথে সিদ্ধার্থের মা এবং শাহনাজের জন্য প্রার্থনা করেছেন তিনি।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.