মদন মিত্র কোথায়? এবার তা নিয়েই ভিন্নমত বিজেপি প্রার্থী ও তাঁর এজেন্টের। প্রার্থী প্রিয়ঙ্কার দাবি, মদন বুথ দখলের চেষ্টা করছেন আর তাঁর এজেন্ট সজল ঘোষের দাবি, মদনের এখনও ঘুমই ভাঙেনি। ঘুম ভাঙলে কী হবে বলা মুশকিল।
Madan Mitra (TMC MLA) has purposely shut the voting machine here as he wants to capture the booth: Priyanka Tibrewal, BJP candidate for Bhabanipur by-poll at polling booth of ward number 72 pic.twitter.com/lFB5hQytTY
— ANI (@ANI) September 30, 2021
ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিযোগ করেছিলেন, কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে মদন মিত্র বুথ দখলের চেষ্টা করছেন।
কিন্তু তাঁরই নির্বাচনী এজেন্ট সজল ঘোষ দাবি করলেন, এখনও পর্যন্ত ঠিকঠাক ভোট চলছে। তিনি বলেন,‘‘মদন মিত্রের ঘুম ভাঙলে কী হবে জানি না।’’
ভবানীপুর উপনির্বাচনের সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা। এসএসকেএম হাসপাতাল এলাকায় ভিড় নিয়ে অভিযোগ জানান তিনি। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কেন দোকান খোলা, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রিয়ঙ্কার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।