Type Here to Get Search Results !

মোম্বাসার বিদ্যাসাগর! রাস্তার আলোয় পড়াশোনা, অবাক করার মতো অধ্যবসায়

মোম্বাসার বিদ্যাসাগর! রাস্তার আলোয় পড়াশোনা, অবাক করার মতো অধ্যবসায়
সাক্ষাৎ বিদ্যাসাগর! বাড়িতে বিদ্যুতের আলো নেই। অথচ পড়ার ইচ্ছা প্রবল। এমন পরিস্থিতিতে দীর্ঘ দিন আগেই পথ দেখিয়েছিলেন বাংলার বিদ্যাসাগর। কলকাতার রাস্তায় গ্যাসের আলোর তলায় বসে পড়া করতেন তিনি। কয়েক যুগ পর সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি। তবে ধারেকাছে কোথাও নয়, সুদূর আফ্রিকায়।

সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয় একটি ছবি। তাতে দেখা যায়, রাস্তার আলোয় পড়া করছে একটি ছোট্ট ছেলে। জানা যায়, বাড়িতে অভাবের কারণে সৌর বিদ্যুতের টোকেন কেনা হয়নি। কিন্তু তা বলে কি পড়া ফেলে রাখা যায়? ছেলেটি রাস্তার আলোয় পড়ছে, সেই সময় তোলা হয় তার ছবি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ‘এ যুগের বিদ্যাসাগর’-এর সেই ছবিটি। ভাইরাল হতেই সাহায্যের ঢল।

ভারত মহাসাগরের তীরে কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মোম্বাসা। সেখানেই দেখা মেলে এই ছোট্ট ছেলের। নাম সালিম খামিসি। পড়ে ষষ্ঠ শ্রেণিতে। জানা গিয়েছে, বাড়িতে মায়ের সঙ্গে থাকে ছেলেটি। মায়েরও আয় খুব বেশি নয়। ছেলেটির পড়াশোনার ইচ্ছা মন জিতে নিয়েছে অনেকের।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.