Type Here to Get Search Results !

ভবানীপুরে শুরু ভোটগ্রহণ, সামসেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে ‘হামলা’, কাঠগড়ায় কংগ্রেস

ভবানীপুর এ ভোটগ্রহণ শুরু , সামসেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে ‘হামলা’, কাঠগড়ায় কংগ্রেস
ফের রাজ্যে ভোটযুদ্ধ। ভবানীপুরে উপনির্বাচন। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্র। অশান্তি এড়াতে তৎপর প্রশাসন। ৩ কেন্দ্রের ভোট সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।
সকাল ৭.৫৪: প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ ওড়ালেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “কোথাও বুথ জ্যাম হয়নি। কমিশনকে অযথা ব্যতিব্যস্ত করা হচ্ছে।” 
সকাল ৭.২৭: ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগে সরব ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।ইভিএম বদলে দেওয়ার দাবি তাঁর।
সকাল ৭.১৬: সামসেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ। কাঠগড়ায় কংগ্রেস। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।
সকাল ৭.০৫: ভবানীপুরে সকাল থেকে এলাকা পরিদর্শনে ফিরহাদ হাকিম। জয়ের বিষয়ে আশাবাদী তিনি।
সকাল ৭: ভবানীপুর, জঙ্গিপুর এবং সামসেরগঞ্জে শুরু ভোটগ্রহণ।
সকাল ৬.৫৪: সকাল থেকে প্রত্যেকটি বুথে বুথে ঘুরছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

সকাল ৬.৪০: ভবানীপুরের আলিপুর রোড কেএমসি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪ নম্বর বুথে বিকল ভিভিপ্যাট। শুরু হয়নি মকপোল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.