Type Here to Get Search Results !

ডেভিড ওয়ার্নারের প্রিয় ৫ ভারতীয় ক্রিকেটার, তালিকায় জায়গা পেলেন না মহেন্দ্র সিং ধোনি

David Warner: ডেভিড ওয়ার্নারের প্রিয় ৫ ভারতীয় ক্রিকেটার, তালিকায় জায়গা পেলেন না মহেন্দ্র সিং ধোনি

ভারতীয় ক্রিকেট দল থেকে তার প্রিয় পাঁচজন ক্রিকেটার বেছে নিয়েছেন। তার পছন্দের তালিকায় দেখে নেওয়া যাক কে কে জায়গা করে নিয়েছেন-


অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার সর্বদা ভারতীয় ক্রিকেটের সাথে সংযোগ রেখে থাকেন। এমনকি ভারতীয় সংস্কৃতির সাথে দুর্দান্ত মিল বন্ধন তৈরি করেন ডেভিড ওয়ার্নার। ভারতীয় প্রিমিয়ার লিগে সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি ভারতীয় ক্রিকেট দল থেকে তার প্রিয় পাঁচজন ক্রিকেটার বেছে নিয়েছেন। তার পছন্দের তালিকায় দেখে নেওয়া যাক কে কে জায়গা করে নিয়েছেন-

১. শচীন টেন্ডুলকার: অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের প্রথম পছন্দ ভারতীয় ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। শচীন টেন্ডুলকার পৃথিবীর একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে শত সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন। তাছাড়া ভারতীয় ক্রিকেটের ভিত্তিপ্রস্তর স্থাপনে শচীন টেন্ডুলকারের কৃতিত্ব অপরিসীম বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

২. ভিভিএস লক্ষ্মণ: ডেভিড ওয়ার্নার ভারতীয় টেস্ট ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেটার ভিভিএস লক্ষণকে তার প্রিয় খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছেন। তিনি বলেন, দুর্দান্ত স্পিনারের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করা উচিত সেটা হয়তো ভিভিএস লক্ষণ সবচেয়ে ভালো জানেন। তাইতো দুর্ধর্ষ স্পিনারের বিরুদ্ধে তার রেকর্ড চোখে পড়ার মতো।

৩. বিরাট কোহলি: ওয়ার্নার বলেন, ক্লাসিক ক্রিকেট দেখতে গেলে অবশ্যই বিরাট কোহলির খেলা দেখতে হবে। তার সৌন্দর্যমণ্ডিত কভার ড্রাইভ যে কারোর দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। যদিও বর্তমানে বিরাট কোহলি কিছুটা অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি তার স্বাভাবিক ছন্দে ফিরবেন বলে আমি মনে করি।

৪. রোহিত শর্মা: ভারতীয় ক্রিকেটের এক দুর্দান্ত প্রতাপশালী ক্রিকেটার হলেন রোহিত শর্মা। ডেভিড ওয়ার্নার উল্লেখ করেছেন, আন্তর্জাতিক একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা স্বপ্নের অতীত। যে কাজটি রোহিত শর্মা তিনবার করে দেখিয়েছেন। বাউন্সার বলে দূর্দন্ত পুল শট করেন তিনি। যেটি তাকে পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান তৈরিতে সাহায্য করেছে।

৫. ঋষভ পন্ত: ডেভিড ওয়ার্নারের পছন্দের তালিকায় সবচেয়ে তরুণ ক্রিকেটার হিসেবে রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত। ডেভিড ওয়ার্নার বলেন, ঋষভ পন্ত যখন মাঠে নামে তখন খুবই এনার্জীর সাথে খেলতে দেখা যায় এই ক্রিকেটারকে। খেলার মাঠে ঋষভ পন্ত সর্বদা এমন কিছু কাজ করবেন যাতে সবার দৃষ্টি তার উপরেই থাকে। ঋষভ পন্ত অত্যন্ত আনন্দদায়ক একজন ক্রিকেটার।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.