Type Here to Get Search Results !

মমতার সঙ্গে নবান্নে সাক্ষাতের পরই তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো

মমতার সঙ্গে নবান্নে সাক্ষাতের পরই তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো
 প্রস্তুতি সম্পন্নই ছিল।  সেইমতো নির্দিষ্ট দিনে তৃণমূলে (TMC) যোগ দিলেন গোয়ার ২ বারের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা লুইজিনহো ফ্যালেইরো তাঁর সঙ্গেই ঘাসফুল শিবিরে এলেন আরও  কয়েকজন নেতা। এতজনের একসঙ্গে যোগদান যেমন তৃণমূলের শক্তি বাড়াল, তেমনই বাংলার বাইরে তৃণমূলের গুরুত্ব যেমন আরও বাড়ল।  বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের সবাইকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়ও।  এই যোগদানকে তৃণমূলের মাইলস্টোন বলে অভিহিত করে সৌগত রায় জানান, গোয়ার আরও কয়েকজন নেতা বৃহস্পতিবার সেখানেই দলবদল করবেন। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.