Type Here to Get Search Results !

টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালীদের তালিকায় প্রথম একশোয় মোদির সঙ্গে মমতাও

টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালীদের তালিকায় প্রথম একশোয় মোদির সঙ্গে মমতাও

সবচেয়ে প্রভাবশালী ২০জন রাষ্ট্রীয় নেতার মধ্যে অন্যতম বাংলার মুখ্যমন্ত্রীও।

 বিশ্বের দরবারে ফের উজ্জ্বল হল বাংলার মুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ছিলেন। এবার টাইম ম্যাগাজিনের বিচারে ২০২১ সালে গোটা বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ভারতীয় হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন সিরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালাও৷ বুধবারই এই তালিকা প্রকাশ করা হয়েছে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে৷

সারা বিশ্বে যাঁদের কাজ প্রভাব ফেলেছে এরকম ব্যক্তিদেরই স্বীকৃতি দেয় টাইম ম্যাগাজিন। বিশ্বসেরার এই তালিকার জন্য বছরভর অপেক্ষা থাকে। এদিন সেই তালিকাই প্রকাশ করা হয়েছে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং মেগান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই একই সারিতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিঃসন্দেহে গোটা বাংলার কাছে গর্বের। কারণ গোটা বিশ্বের অন্যতম প্রভাবশালী ১০০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ‘বাংলার মেয়ে’।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.